“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) জেলা প্রশাসন, কুড়িগ্রামের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। কৃষি, শিল্প ও সেবা—সব খাতে নতুন নতুন উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিসিকের কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, শিল্প ও বণিক সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।