কুড়িগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা ও তথ্য পৌঁছে দিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌর শহরের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের টাপুভেলাকোপা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র মো. আবু বক্কর সিদ্দিক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, শহর সমাজসেবা কর্মকর্তা মো. আবু সুফিয়ান, স্থানীয় সমাজসেবক মো. ফুলবাবু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত নারী-পুরুষ কার্যক্রম সম্পর্কে অবহিত হন।