কুড়িগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বিভিন্ন আনুষ্ঠানিকতায় জেলা পুলিশ

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে প্রথম প্রহরে মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করে জেলা প্রশাসন, জেলা পুলিশ, অন্যান্য সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ সর্ব স্তরের সম্মানিত নাগরিকবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে সকাল ০৮:০০ ঘটিকায় জেলা পুলিশ, আনসার, বাংলাদেশ জেল, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্কুল/কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্যারেড কমান্ডার কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্সের আর আই মোঃ আবু জাফর ফকির এর নেতৃত্বে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব অন্নপূর্ণা দেবনাথ ও পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়।

কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ড. আতিকুর রহমান মোজাহিদ মহোদয়। আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক জনাব সোহেল হোসাইন কায়কোবাদ সহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে শারীরিক কসরত প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে প্যারেডসহ অন্যান্য প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী দলকে পুরষ্কৃত করা হয়।

কুচকাওয়াজ শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলার সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাবৃন্দের পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা সকাল ১১:৩০ ঘটিকায় পৌর অডিটরিয়াম কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়।

Share With