কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ৬ দোকান

কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে তিনটি ফুলের দোকানসহ ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, কলেজ মোড়ে অবস্থিত টিনশেডের দোকানগুলোতে রাত ৩টার দিকে আগুন লাগে। এতে তিনটি ফুলের দোকান, দুটি কম্পিউটারের দোকান ও একটি চায়ের দোকান পুড়ে যায়।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *