কুড়িগ্রাম জেলা হাসপাতালে নতুন তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়নের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালে নতুন তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত ডা. নুর নেওয়াজ আহমেদকে চলতি দায়িত্বে (তত্ত্বাবধায়ক) ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল, কুড়িগ্রামে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে, বর্তমানে কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালনরত ডা. মোঃ শহিদুল্লাহকে ওএসডি (স্বাস্থ্য অধিদপ্তর) হিসেবে সংযুক্ত করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গাইবান্ধায় পদায়ন করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৭ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে যোগদান না করলে পরবর্তী কার্যদিবস থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

Share With