পাঁচগাছী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আঃ লতিফ ভজুর নাম ঘোষণা

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে মোঃ আব্দুল লতিফ ভজুর নাম ঘোষণা করা হয়েছে।

‎

‎বৃহস্পতিবার (১২ নভেম্বর) পাঁচগাছী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে এ নাম ঘোষণা করা হয়। সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুসংহত করা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

‎

‎পাঁচগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরজামাল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।

‎

‎প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

‎

‎এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্যসচিব আবু হানিফ বিপ্লব এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

‎

‎সভায় বক্তারা পাঁচগাছী ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

‎

‎সভা শেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে মোঃ আব্দুল লতিফ ভজুর নাম ঘোষণা করা হয়। এ ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা আরও জোরদারের প্রত্যাশা তৈরি হয়েছে।

‎

‎মতবিনিময় সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *