কুড়িগ্রাম-৪ আসনে এমপি রনির ব্যক্তিগত সহকারী হলেন ফজলুল হক

কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) সংসদীয় আসনের জনগণের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় কার্যক্রম ত্বরান্বিত করতে সহকারী অধ্যাপক মো. ফজলুল হককে ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে নিয়োগ দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্ত মো. ফজলুল হক দীর্ঘদিন চিলমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর সহকারী অধ্যাপক মো. ফজলুল হক সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Share With