কুড়িগ্রামের চিলমারী উপজেলায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়া আকাশের পাশে দাঁড়ালেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম মানিক। প্রায় দুই বছর ধরে মানসিক অসুস্থতার সঙ্গে সংগ্রাম করা আকাশ গত তিন মাস ধরে বাড়িতে লোহার শিকলবন্দি অবস্থায় জীবন কাটাচ্ছেন। এর আগে চিকিৎসার অভাবে আকাশের অবস্থা কখনো ভালো, কখনো অস্বাভাবিক হতো।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে রমনা মডেল ইউনিয়নের পশ্চিম খরখরিয়ায় আকাশের বাড়িতে পৌঁছে তার বাবা-মায়ের হাতে চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা তুলে দেন মইনুল ইসলাম মানিক। এর আগে আকাশকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি তার নজরে আসে।
স্থানীয়রা জানান, অতীতেও আকাশের পায়ে রশি বাঁধা হয়েছিল, যা থেকে পায়ে আঘাত হয়েছিল। এই পরিস্থিতি মোকাবেলায় সম্প্রতি তাকে লোহার শিকলবন্দি রাখা হয়। ছাত্রদলের এই উদ্যোগ আকাশ ও তার পরিবারের জন্য সহযোগিতার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।