কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

নদী ভাঙ্গনে আর ঠিকানা বদল করতে চাই না, নদী ভাঙ্গন থেকে বাঁচতে চাই, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতো চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের কচাকাটায় দুধকুমার নদের তীরের টেপারকুটিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৪ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে কচাকাটা এলাকার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটি আহ্বায়ক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল, উপদেষ্টা সাবেক এমপি উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সাংবাদিক আব্দুল কুদ্দুস চঞ্চল প্রমূখ।

সমাবেশে চর ও ভাঙ্গন কবলিত এলাকার ৫শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

Share With