চিলমারীতে ১০০ অসহায়কে ইফতার সামগ্রী বিতরণ

চিলমারী থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে রমজান ফুড প্যাকেজ-২০২৬ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ১০০ জন অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত প্রতিটি ফুড প্যাকেজে ছিল ছোলা বুট ১ কেজি, তেল আধা লিটার, মসুর ডাল আধা কেজি, খেজুর আধা কেজি ও চিনি আধা কেজি করে।

বিতরণকালে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক মো: রবিউল ইসলাম, মো: মিনহাজুল ইসলাম প্রমূখ।

Share With