ডাকসু ও হল সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের বিজয় উপলক্ষে কুড়িগ্রামে ছাত্রশিবিরের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ এ শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয় উপলক্ষে কুড়িগ্রামে দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির জেলা শাখা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে শহরের গাড়িয়ালপাড়া জেলা কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় দোয়া মাহফিল সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা সেক্রেটারি আতাউর রহমান। তিনি আলোচনায় বলেন, শিক্ষা শুধু ইবাদতের সীমায় আবদ্ধ নয়; বরং এটি জীবনের প্রতিটি দিক—নৈতিকতা, সামাজিক আচরণ, অর্থনীতি ও রাজনীতি—সঠিকভাবে পরিচালনার অন্যতম মাধ্যম।তিনি আরও বলেন, ডাকসুর মতোই ছাত্রশিবিরকেও চরিত্র ও আদর্শের মাধ্যমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিজয়ী হতে হবে।

পরে জেলা শিবিরের দায়িত্বশীল নেতাদের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Share With