নাগেশ্বরীতে ব্র্যাক সিডের কর্মশালা: হাইব্রিড ধানের অধিক ফলনে আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ব্র্যাক সিডের আয়োজনে “আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহরিয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের আরএসএম মোঃ রশীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলার ডিলার একরামুল হক (হাজী ট্রেডার্স)।

কর্মশালায় কৃষকদের হাইব্রিড ধানের আধুনিক উৎপাদন কৌশল, উন্নত মানের বীজের ব্যবহার এবং অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে কম খরচে বেশি উৎপাদন সম্ভব, যা কৃষকদের আর্থিকভাবে লাভবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম টেরিটরির টিএসও মোঃ মাহাবুব আলম। এতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

Share With