নাগেশ্বরীতে ৮২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮২ পিস ইয়াবাসহ মো. হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গাগলা এগারোমাথা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে নাগেশ্বরী থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৮২ পিস ইয়াবাসহ হাফিজুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার বাসিন্দা।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় একটি মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *