পবিত্র উমরা পালনে সৌদি আরব যাচ্ছেন এমপি আতিকুর রহমান মোজাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন।

আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ মুকুল মিয়া।

পবিত্র উমরা পালনের জন্য সৌদি আরব যাওয়ার আগে তিনি দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। একই সঙ্গে দেশবাসীর জন্যও দোয়া করবেন বলে জানিয়েছেন।

উমরা পালন শেষে নির্ধারিত সময় অনুযায়ী তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *