ভূরুঙ্গামারীতে বিএনপির ৩১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রায় এক বছর পর কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবঘোষিত ৩১ সদস্যের এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী আলাউদ্দিন মণ্ডল এবং সদস্য সচিব হয়েছেন সহিদুল ইসলাম আকন্দ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল ওয়াদুদ চেয়ারম্যান।

যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন—ইফতেখারুল ইসলাম শ্যামা, সাখাওয়াত হোসেন তৌহিদ, ইসাহাক আলী মাস্টার, মোখলেছুর রহমান (সিনিয়র প্রভাষক ও সাবেক চেয়ারম্যান), আব্দুস সালাম, রইস উদ্দিন বাদশা, গোলাম ইয়াসিন, রফিকুল ইসলাম শান্ত, খলিলুর রহমান পলাশ, ইসমাইল হোসেন ইউসুফ (সাবেক চেয়ারম্যান) এবং আমিনুর রহমান হৃদয়।

সদস্য হিসেবে রয়েছেন—কাজী গোলাম মোস্তফা, কাজী নিজাম উদ্দিন, রফিকুল ইসলাম (অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার), আবুল কালাম মোহাম্মদ হোসেন বাচ্চু, ডা. গোলাম হোসেন, কামরুল হাসান, বজলুর রশীদ, রোকনুজ্জামান রোকন, নুরুল ইসলাম, মিজানুর রহমান সিকদার, মিজানুর রহমান মন্টু, অ্যাডভোকেট এসএম জাহিদুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুল হক, আসাদুল হক মঈনু, লিয়াকত আলী লাভলু, মোজাফ্ফর হোসেন ও জাকিরুল ইসলাম শাহীন।

Share With