রৌমারীতে পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে নামলেন এমপি মোস্তাফিজুর

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে শহরব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন এবং উপজেলা জামায়াতের আমির হায়দার আলীর নেতৃত্বে রৌমারী বাজার ও প্রধান সড়কসমূহে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর উপজেলা চত্বর থেকে কর্মসূচি শুরু হয়ে তুরা রোড, থানা মোড় হয়ে বাজারের অলিগলি পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এতে উপজেলা জামায়াতের শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে ঝাড়ুসহ বিভিন্ন পরিচ্ছন্নতা সরঞ্জাম দেখা যায়।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ ধরনের সামাজিক উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি ধর্মীয় অনুশাসনের অংশ হিসেবেও পরিচ্ছন্নতার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Share With