৪৯তম বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া চার নবীন কর্মকর্তা কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেছেন। রোববার (২৫ অক্টোবর) তাঁরা কলেজটিতে যোগদান করেন। এ উপলক্ষে কলেজ প্রশাসনের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
যোগদানকারী চার প্রভাষক হলেন—ইংরেজি বিভাগের সুলতান মিয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. তমাল উদ্দিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের মো. তৌফিক ইবনে আমিন (অর্ণব) এবং পদার্থবিদ্যা বিভাগের বিশ্বজিৎ চন্দ্র বর্মন।
কলেজ প্রশাসন নবীন শিক্ষকদের স্বাগত জানিয়ে আশা প্রকাশ করে, তাঁদের মেধা, প্রজ্ঞা ও আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার কার্যক্রম আরও গতিশীল হবে।
নবীন এসব শিক্ষকের যোগদানের মধ্য দিয়ে উলিপুর সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।