মেঘলা আবহাওয়া কেটে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে দ্রুত কমতে শুরু করেছে তাপমাত্রা। সারাদিনই বইছে উত্তরের হিমেল হাওয়া, ফলে দিনে তাপমাত্রা খুব একটা বাড়ছে না। এতে বাড়ছে শীতের অনুভূতি।
আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থার তথ্যমতে, আজ রাতে দেশের কমপক্ষে ৩০টি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১১° থেকে ১৩° সেলসিয়াসের মধ্যে।
এসব জেলার মধ্যে রয়েছে—পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, ঝিনাইদহ, গোপালগঞ্জ, বরিশাল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা ও ফেনী।
এ ছাড়া দেশের প্রায় ৬০ শতাংশ জেলায় তাপমাত্রা নেমে যেতে পারে ১৪° থেকে ১৫° সেলসিয়াসে, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলবে।
শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শিশু, বয়স্ক ও অসুস্থদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সবাইকে শীত নিবারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।