কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে পরামর্শমূলক কর্মশালা

“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সমন্বয়ে জেলা পর্যায়ে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। জেলা তথ্য অফিসার মো. শাহজাহানের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (ঢাকা) রিয়াদুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের রংপুর বিভাগের প্রতিনিধি ডা. মাহমুদুর রহমান, সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী, এনটিভি কুড়িগ্রাম প্রতিনিধি হাসিবুর রহমান হাসিবসহ আরও অনেকে।

কর্মশালায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৮ কার্যদিবসব্যাপী কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে।

এসময় জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সমাজের দর্পণ। তাই টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে আপনাদের সক্রিয় ভূমিকা ও প্রচার খুবই জরুরি।

Share With