ঢাকার ফার্মগেট এলাকা থেকে এ.এইচ.এম রেজাউন্নবী শাওন (২০) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। তাঁর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে সন্ধান চাওয়া হয়েছে।
নিখোঁজ শাওন কুড়িগ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম হায়দার আলী মুকুল এবং মায়ের নাম রেশমা খাতুন। তিনি ২০২৪ সালে রংপুরের বীর উত্তম শহীদ সামাদ কলেজ থেকে এইচএসসি পাস করেন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শাওন ঢাকার তেজকুনিপাড়া, হোন্ডা গলি, ফার্মগেট এলাকা থেকে নিখোঁজ হন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
শাওনের সন্ধান পেলে বা তাঁর সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
০১৯০২-৪৪৪৪০৫
০১৬২৪-১৬৮৭৯৭
০১৯১১-৪৮৮৯১০