সাংবাদিক নির্যাতন ও হেনস্থার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন

একুশে টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিক লিয়াকত আলী বাদলের উপর হওয়া নির্যাতন ও হেনস্থার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে এই মানববন্ধন আয়োজন করে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)।

জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা লিয়াকত আলী বাদলের ওপর হওয়া নির্যাতন ও হেনস্থার ঘটনায় দ্রুত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

Share With