ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও দোয়া অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আজিমুশ্বান মিলাদ মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৫আগষ্ঠ২০২৫) বাদ জুম্মা উপজেলার পাথরডুবি ইউনিয়নে মইদাম খান আতিয়ূর রহমান আদর্শ আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এ জশনে জুলুস অনু্ষ্ঠিত হয়।

এ উপলক্ষে ভূসির ভিটা জামে মসজিদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে মইদাম কলেজ মোড় ও আনন্দ বাজার প্রদক্ষীন করে মিশনের সামনে এসে শেষ হয়।

জশনে জুলুসে নেতৃত্ব দেন আয়োজক কমিটির আহ্বায়ক ফজলুল করিম আশিক। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূসিরভিটা জামে মসজিদের ইমাম সামসুজ্জামান, সভাপতি সোহরাফ হোসেন, পাথরডুবি গার্লস স্কুলের প্রধান শিক্ষক আবুল হাসেম, সাংবাদিকবৃন্দ।

কাদরিয়া আহ্ছানিয়া সিলসিলার তরিকা ভিত্তিক ধর্মীয় প্রতিষ্ঠান মইদাম খান আতিয়ূর রহমান আদর্শ আহ্ছানিয়া মিশন ১৯৯১ সাল থেকে “স্রষ্টার এবাদত ও সৃষ্টির সেবা” এই মূল মন্ত্রকে ধারণ করে উত্তরবঙ্গে ধর্মীয় ও সেবা মূলক কাজ করে যাচ্ছে।

জুলুসে মিশনের সদস্য চাঁনমিয়া, নুর মোহাম্মদ, ফজল হোসেন, জাইদুল ও অবির সহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

এ সময় ধর্মীয় স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। পরে মোনাজাতের মাধ্যমে র‍্যালিটি শেষ হয়।

Share With