কুড়িগ্রামে ওহী ইন্টারন্যাশনাল স্কুলে বিভিন্ন পদে নিয়োগ

কুড়িগ্রামের সর্বপ্রথম ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল ওহী ইন্টারন্যাশনাল স্কুল যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের নিকট থেকে শিক্ষকসহ মোট ৬টি পদে দরখাস্ত আহবান করেছে।

শিক্ষক পদে দুইজন ফুল টাইম এবং তিনজন পার্ট টাইম শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এছাড়া তিনজন ক্লাস অ্যাসিস্ট্যান্ট, একজন মহিলা ফ্রন্ট ডেস্ক ও একাউন্টস অ্যাসিস্ট্যান্ট, একজন নার্স এবং একজন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের বিস্তারিত:

১. পদের নামঃ শিক্ষক (ফুল টাইম)


পদসংখ্যাঃ ০২
বেতনঃ ১৬০০০/-

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এসএসসি এবং এইচএসসিতে বিজ্ঞান বিভাগসহ যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী। Spoken English- এ দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

২. পদের নামঃ শিক্ষক (পার্ট টাইম)


পদসংখ্যাঃ ০৩
বেতনঃ আলোচনা সাপেক্ষ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এসএসসি এবং এইচএসসিতে বিজ্ঞান বিভাগসহ যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী। Spoken English- এ দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

৩. পদের নামঃ ক্লাস এ্যাসিস্ট্যান্ট


পদসংখ্যাঃ ০৩
বেতনঃ আলোচনা সাপেক্ষ

শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী। Spoken English- এ দক্ষ এবং সুন্দর হাতের লেখায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

৪. পদের নামঃ ফ্রন্ট ডেস্ক ও একাউন্টস এ্যাসিস্ট্যান্ট (মহিলা)


পদসংখ্যাঃ ০১
বেতনঃ আলোচনা সাপেক্ষ

শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী। সুন্দর বাচনভঙ্গি থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

৫. পদের নামঃ নার্স


পদসংখ্যাঃ ০১
বেতনঃ আলোচনা সাপেক্ষ

শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্স সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

৬. পদের নামঃ ড্রাইভার


পদসংখ্যাঃ ০১
বেতনঃ আলোচনা সাপেক্ষ

শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

আগ্রহী প্রার্থীকে সরাসরি/ডাকযোগে নিম্নোক্ত ঠিকানায়/ই-মেইলে আগামী ২২/০৪/২০২৬ ইং তারিখের মধ্যে আবেদন পাঠাতে হবে। উপযুক্ত প্রার্থীদেরকে এসএমএস/মোবাইলের মাধ্যমে অবহিত করা হবে।

অধ্যক্ষ
ওহী ইন্টারন্যাশনাল স্কুল
বাবর টাওয়ার, শাপলা চত্ত্বর, কুড়িগ্রাম।
wahiintlschool@gmail.com
01781-228226, 01781-225481

Share With