কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মনিডাকুয়া-বালাপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ওই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মো. দবির উদ্দিনের বাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনে যান আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় তিনি বাড়ির মালিক মো. দবির উদ্দিনের খোঁজখবর নেন এবং অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত অবগত হন।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।