অবশেষে বরিশালে সন্ধান মিলেছে কুড়িগ্রামের নিখোঁজ শিশু রুনার

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজ ১১ বছর বয়সী শিশু রুনা আক্তারকে বরিশালে খুঁজে পাওয়া গেছে। রুনার সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা উমর ফারুক চাঁদ।

জানা গেছে, রুনা বর্তমানে বরিশালে রয়েছে। তাকে বাড়িতে ফিরিয়ে আনতে পরিবারের সদস্যরা বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন।

রুনার সন্ধান পাওয়ার খবরে স্বস্তি ফিরেছে তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে। তবে এবিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি।

Share With