অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে জান্নাত হোটেলকে মোবাইল কোর্টে জরিমানা

কুড়িগ্রাম সদর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাদ্যপণ্যে অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

আজ শনিবার (৮ আগস্ট) কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সদর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাবারে অনুমোদনহীন লিকুইড ব্যবহার, ব্যবহৃত তৈল সংরক্ষণ এবং মোড়কহীন দই বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের আলামত পাওয়া যায়।

এ সময় এসব অনিয়মের কারণে জান্নাত হোটেল ও রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অর্থদণ্ড করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে কুড়িগ্রাম জেলায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Share With