ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম সদর উপজেলা শাখার উদ্যোগে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কুড়িগ্রাম শহরের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে রোজাদার পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

ইফতার বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম সদর উপজেলা শাখার সভাপতি মো. সোয়াইবুল ইসলাম ফুয়াদ।এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক খালিদ হাসান, প্রকাশনা ও দফতর সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক রবিউল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এই ইফতার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Share With