ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলার নতুন কমিটি ঘোষণা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ (১৯ ডিসেম্বর) শুক্রবার দুপুরে আল্লামা ফজলুল করীম (র.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা হলরুমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে সাঈফ মোহাম্মদ শাহ আলম সহ-সভাপতি কে এম এম আবুল হাসান ও সাধারণ সম্পাদক মাহাদি হাসানের নাম ঘোষণা করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক ও প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় মিডিয়া সেল কেএম শরীয়াতুল্লাহ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ সুলতান মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব শাহজাহান মিঞা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আ.ন.ম আশিকুর রহমান ও মাওলানা নুরে আলম সিদ্দিকী প্রমূখ।

Share With