উলিপুরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে ধরণীবাড়ি ইউনিয়নের দক্ষিণ মধুপুর ৯ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির পাশে খেলতে খেলতে অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর একজন নারী পুকুরে একটি বদনা ভেসে থাকতে দেখে সন্দেহ করেন। কারণ, শিশুটি কিছুক্ষণ আগে সেই বদনা দিয়ে খেলছিল। পরে তিনি বদনাটি তুলতে গেলে পানির নিচে পায়ের সঙ্গে নরম কিছু স্পর্শ পান। হাত দিয়ে খুঁজে দেখতে গিয়ে তিনি শিশুটিকেই উদ্ধার করেন। দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটির বাবা মো. জুয়েল উলিপুর বাজারে একটি ইলেকট্রনিক্স দোকান পরিচালনা করেন। শিশুটির দাদা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। তাদের বাড়ি দক্ষিণ মধুপুরে শাহজাহান মেম্বারের বাড়ির পাশে অবস্থিত।

Share With