উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশনের উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব নয়ন কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জিল্লুর রহমান, এবং গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ এম রশিদ আলী (মাস্টার)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আহাম্মদ আলী, প্রিন্সিপাল, পাঁচপীর কেরামতিয়া আলিম মাদ্রাসা, উলিপুর। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েজ কুড়িগ্রাম জেলার প্রতিনিধি জনাব মোঃ নুরনবী সরকার।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সম্মিলিত ভূমিকার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রায় একশত যুবক, শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন। তারা মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।