এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদল, চালু সহায়তা ডেস্ক

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিনে পরীক্ষার্থীদের সহযোগিতায় কুড়িগ্রাম সরকারি কলেজ কেন্দ্রের সামনে সহায়তা ডেস্ক স্থাপন করেছে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পরীক্ষা শুরুর আগে থেকে কেন্দ্রের বাইরে এ সহায়তা ডেস্ক পরিচালনা করা হয়। এ সময় পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদান, কলম ও অন্যান্য শিক্ষা উপকরণ সরবরাহ, বিশুদ্ধ পানি বিতরণ এবং বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করা হয়। 

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন এবং স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।

পরীক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন সেবামূলক কার্যক্রম পরীক্ষার দিন শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা পালন করে এবং তাদের মানসিকভাবে উৎসাহিত করে।

এ সময় কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে সহায়তা ডেস্কের কার্যক্রম পরিচালনা করেন।

Share With