কুড়িগ্রামের নজির হোসেনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ফুলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ নজির হোসেন ইন্তেকাল করেছেন। আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর নীতি ও আদর্শে বিশ্বাসী নজির হোসেন কুড়িগ্রাম জেলা ও ফুলবাড়ি উপজেলা বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে নিবেদিতভাবে কাজ করেছেন। তিনি আরও উল্লেখ করেন, খালেদা জিয়া-এর নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নজির হোসেন সক্রিয় ভূমিকা পালন করেছেন।

শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিএনপির সহ-দফতর সম্পাদক মুঃ মুনির হোসেন।

Share With