কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা বাড়াইতারী এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আজিজার রহমান (৪২)।মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪:৩০ টায় পুলিশ আজিজারের নিজ বসতবাড়ি থেকে গাঁজা সহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের ওসি ডিবি মোঃ বজলার রহমান জানান, ফুলবাড়ীতে মাদক নির্মূলের উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share With