কুড়িগ্রামে ইসলামী আন্দোলনের গণসমাবেশ বুধবার

কুড়িগ্রাম জেলা শহরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর)। বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

সভাপতিত্ব করবেন জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান মিয়া। এছাড়া জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।গণসমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা।

বিশেষত ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুড়িগ্রাম-২ আসনের অধ্যক্ষ মাওলানা নূর বখত মিঞা কর্মসূচিকে ঘিরে মাঠে সক্রিয় রয়েছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার, দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি–এই দাবিগুলো জোরালোভাবে উপস্থাপন করা হবে।

Share With