কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কুড়িগাম কলেজ মোড়স্থ পৌর মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মোবাশ্বের রাশেদ্বীন, ডুয়েট শাখার সেক্রেটারি তাছনীম আলম সাঈদী ও জেলা সভাপতি মো. মোশাররফ হোসেন।
সমাপনী বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক থানা শাখার সভাপতি মোস্তাক তাহমিদ মুইন।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন।