কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠিত

পবিত্র মাহে রমাদানে কুরআন নাজিলের মাস উপলক্ষে হাফেজে কুরআনদের সম্মাননা জানাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়া এলাকায় জেলা ছাত্রশিবিরের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোঃ মোবাশ্বের রাশেদীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।

এ সময় বক্তারা পবিত্র কুরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং হাফেজে কুরআনদের সম্মাননা জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজে কুরআনসহ ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share With