বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুড়িগ্রাম জেলা শাখা সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। সম্প্রতি জেলা ও উপজেলা পর্যায়ের সাতজন নেতার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
নোটিশ অনুযায়ী, অভিযুক্ত নেতাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান ও সাধারণ সম্পাদক মোঃ হাসান জোবায়ের হিমেলের সামনে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যর্থ হলে, তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোটিশপ্রাপ্ত নেতারা হলেন—
১. মোঃ জিহাদ ফেরদৌস চমক, সহ-সমাজসেবা সম্পাদক, কুড়িগ্রাম জেলা ছাত্রদল
২. শ্রী বিষ্ণু চন্দ্র সেন, সদস্য সচিব, ফুলবাড়ী উপজেলা ছাত্রদল
৩. মোঃ খাইরুল ইসলাম, সদস্য সচিব, উলিপুর উপজেলা ছাত্রদল
৪. মোঃ ইয়াকুব সাদাৎ সাক্ষর, আহ্বায়ক, চিলমারী উপজেলা ছাত্রদল
৫. মোঃ মিনহাজুল ইসলাম সুমন, সদস্য সচিব, চিলমারী উপজেলা ছাত্রদল
৬. মোঃ জামিউল ইসলাম জনি, যুগ্ম আহ্বায়ক, চিলমারী উপজেলা ছাত্রদল
৭. হোসাইন মোহাম্মদ বিপ্লব, যুগ্ম আহ্বায়ক, চিলমারী উপজেলা ছাত্রদল
নোটিশ জারি করেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশিক ইকবাল রাব্বী এবং সহ-দপ্তর সম্পাদক আর্জা দ্বীপ সাহা (অর্থ্য দ্বীপ সাহা)।
ছাত্রদল সূত্রে জানা গেছে, অভিযুক্ত নেতারা বারবার দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন বলে অভিযোগ রয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
জেলা ছাত্রদলের একজন সিনিয়র নেতা বলেন, “শৃঙ্খলার প্রশ্নে আমরা কোনো আপস করব না। গঠনতন্ত্র অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”