জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ‘অদম্য জুলাই’ শীর্ষক একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার। তিনি তার বক্তব্যে জুলাই আন্দোলনের ঘটনাবলি স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সভাপতি মোঃ মোশাররফ হোসেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।