কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ডজনখানেক মানুষ আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে সদর ইউনিয়নের মধ্য ইছাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের অনেকেই রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার দুই পক্ষের মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে দুই পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে।
হালনাগাদ জানানো হবে…