কুড়িগ্রামে জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সদর উপজেলা ও জেলা জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) কলেজ মোড়স্থ প্রবীণ হিতৈষী সংঘের হলরুমে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর উপজেলা ও জেলা জলবায়ু পরিষদের সভাপতি আফতাব উদ্দীন। বক্তব্য দেন ইএসডিও’র অ্যাডভাইজার আব্দুল মতিন সর্দার, ইএসডিও-অ্যাকসেস প্রকল্পের ফোকাল পার্সন আবু জাফর নুর মোহাম্মদ, প্রজেক্ট অপারেশন ম্যানেজার গোলাম ফারুক এবং জেলা জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক খাদিজা পারভীন খুশি। সভা সঞ্চালনা করেন ইএসডিও-অ্যাকসেস প্রকল্পের প্রাণিসম্পদ বিভাগের টেকনিক্যাল অফিসার সোহেল রানা।

সভায় পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। আলোচনায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে কুড়িগ্রাম অঞ্চলের মানুষের বিভিন্ন ক্ষয়ক্ষতি ও করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়। একই সঙ্গে বর্তমান সরকারের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে কুড়িগ্রাম সদর উপজেলা ও জেলা জলবায়ু পরিষদের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, বেসরকারি সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশন বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে পরিচালিত জলবায়ু পরিবর্তনের টেকসই সমাধান নিশ্চিতকরণে পদক্ষেপ (অ্যাকসেস) প্রকল্পের আওতায় এ ত্রৈমাসিক সমন্বয় সভার আয়োজন করা হয়।

Share With