কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ এর লিখিত পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৪টা ৩০ মিনিটে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৫ থেকে ১৭ এপ্রিল মাঠ পর্যায়ের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়।

ব্রিফিং প্যারেডে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম উপস্থিত থেকে নিয়োগ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি মেধাবী ও যোগ্য প্রার্থীদের স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে বাংলাদেশ পুলিশে অন্তর্ভুক্তির লক্ষ্যে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাঠ পর্যায়ে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৭ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে পরীক্ষার্থীদের সকাল ৭টার মধ্যে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় চেকিং সম্পন্ন করে সারিবদ্ধভাবে প্রবেশের জন্য অনুরোধ জানানো হয়েছে।