কুড়িগ্রামে তীব্র বজ্রপাতের সতর্কতা, নিরাপদে থাকার আহ্বান

কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় তীব্র বজ্রপাতের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। সোমবার (৮ জুন) রাত ৯টা ৫৫ মিনিটে প্রকাশিত আবহাওয়া পর্যবেক্ষণভিত্তিক এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্ক বার্তায় বলা হয়েছে, পূর্বাভাস অনুযায়ী রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার অধিকাংশ এলাকায় ইতোমধ্যে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে জেলার প্রায় সব উপজেলায় বজ্রসহ বৃষ্টিপাত এবং তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বজ্রপাতের সময় ঘরের বাইরে অবস্থান না করা, খোলা মাঠ, উঁচু স্থান, নদী-খাল ও জলাশয় থেকে দূরে থাকা এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশাসন ও সংশ্লিষ্টরা সকলকে বজ্রপাতের সময় ঘরের ভেতরে অবস্থান করে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার অনুরোধ জানিয়েছেন। আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

Share With