কুড়িগ্রামে নতুনকুঁড়ি জুনিয়র স্কুলের বার্ষিক ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত

কুড়িগ্রামে নতুনকুঁড়ি জুনিয়র স্কুলের উদ্যোগে বার্ষিক ফল উৎসব-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।


তীব্র গরম উপেক্ষা করেও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা পুরো অনুষ্ঠানে আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে। আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে তাদের বিভিন্ন পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। তিনি শিক্ষার্থীদের ফলাফল মূল্যায়নের পাশাপাশি নৈতিক শিক্ষা, সৃজনশীলতা ও ভবিষ্যৎ গঠনে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীন, সময় টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি বাদশাহ সৈকত এবং নতুনকুঁড়ি জুনিয়র স্কুলের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান রাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ফলাফল তুলে দেওয়া হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল অভিভাবকদের আন্তরিক সহযোগিতা, উৎসাহ ও ইতিবাচক সাড়া। তাদের সহযোগিতা ও ভালোবাসাই শিক্ষার্থীদের জন্য এমন শিক্ষামূলক ও আনন্দঘন আয়োজন সফলভাবে সম্পন্ন করতে অনুপ্রেরণা জোগায়। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।


অনুষ্ঠান শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ উপস্থিত সকল অতিথি, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share With