কুড়িগ্রামে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা ২৭ এপ্রিল

কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী  সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে মাঠ পর্যায়ে প্রাথমিকভাবে উত্তীর্ণ সকল পরীক্ষার্থীকে নির্ধারিত দিনে সকাল ৭টার মধ্যে পরীক্ষা কেন্দ্রের বাইরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষার্থীদের সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার পর কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে।

পরীক্ষার্থীদের সময়মতো উপস্থিত হয়ে সকল নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

Share With