কুড়িগ্রামে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাইয়ের দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত

কুড়িগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা অক্টোবর-২০২৬-এর প্রাথমিক বাছাই পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ পরীক্ষায় প্রথম দিনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা অংশ নেন। দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে প্রার্থীদের ২০০ মিটার দৌড়, পুশআপ, লংজাম্প ও হাইজাম্প ইভেন্টে অংশগ্রহণ করতে হয়।

এদিন বাছাই কার্যক্রম শেষে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম উত্তীর্ণ প্রার্থীদের তৃতীয় দিনের পরীক্ষার জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে কোনো প্রতারকের খপ্পরে পড়ে যেন কেউ প্রতারিত না হন, সে বিষয়ে প্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও নিয়োগ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী ১৫ নভেম্বর দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তৃতীয় দিনের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ওই দিন পুরুষ প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার এবং নারী প্রার্থীদের ১ হাজার মিটার দৌড়, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্ট অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ প্রার্থীদের সকাল ৭টার আগে কুড়িগ্রাম পুলিশ লাইন্সের প্রধান ফটকের সামনে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *