মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামে আয়োজিত আন্তথানা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ ডিসেম্বর দুপুর ২টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় পলিটেকনিক থানা শাখা ও সদর পূর্ব থানা শাখা প্রতিদ্বন্দ্বিতা করে।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি শাহজালাল সবুজ ও রইসুল মোফাচ্ছির। বক্তারা তরুণ সমাজকে ক্রীড়ামুখী করে তোলার মাধ্যমে সুস্থ জীবনধারা গড়ে তোলা এবং মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি পরিহারের আহ্বান জানান।
ফাইনাল খেলায় পলিটেকনিক থানা শাখা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং সদর পূর্ব থানা শাখা রানার্সআপ হয়। বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।