কুড়িগ্রামে ভাষা শহীদদের স্মরণে ছাত্র ফেডারেশনের পুষ্পার্ঘ্য অর্পণ

কুড়িগ্রাম জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে জেলা শাখার নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এসময় জেলা শাখার আহ্বায়ক মোঃ সোহেল রানা’র নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ও রিয়াদ রায়হান, যুগ্ম সম্পাদক সাজু, সদস্য আশিক শাকিল, নিতাই প্রমুখ।

নেতৃবৃন্দ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সাম্য, ন্যায় ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Share With