কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক সেবনের দায়ে মহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরের দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার। এ সময় মাদক সেবনের দায়ে মহিদুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত মহিদুল ইসলাম উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি গ্রামের হামিদুল হকের ছেলে।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার বলেন, দুই মাসের জেলসহ ৫০০ টাকা জরিমানা করে বিকেলে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।