কুড়িগ্রামে মানসিক রোগী যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার

কুড়িগ্রামের ভোগডাঙ্গা এলাকার কাঁচিচর হাটখোলা মাস্টারপাড়া থেকে মোঃ মোফাচ্ছেল হক (২২) নামের এক মানসিক রোগী যুবক নিখোঁজ হয়েছেন। তিনি গত ১৯ জানুয়ারি বৃহস্পতিবার পহেলা রোজার দিন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

নিখোঁজ মোফাচ্ছেল হক ওই এলাকার বাসিন্দা মোঃ সোরাব উদ্দিন ও মোছাঃ মরিয়ম বেগমের ছেলে। পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের সময় তার পরনে ছিল খয়েরি রঙের জ্যাকেট ও প্যান্ট। তার পায়ের গোড়ালিতে অপারেশনের সেলাইয়ের একটি স্পষ্ট দাগ রয়েছে, যা দিয়ে তাকে সহজে শনাক্ত করা যেতে পারে।

নিখোঁজের পর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। কেউ তার সন্ধান পেলে অনুগ্রহ করে এই নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে:

০১৩৩৪৬৮৭৪০৭

Share With