কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সোনাহাট দাদামোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন কচাকাটা থানার কুমোদপুর গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে এবং দীর্ঘদিন ধরে কুমোদপুর বাজারের ‘ভাই ভাই ট্রেডার্স’ এ কর্মরত ছিলেন। সোনাহাট বাজারে টাকা কালেকশন করতে যাওয়ার পথে তার মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বেলাল হোসেন চালিত তিন চাকার ভটভটির সংঘর্ষ হয়।
গুরুতর আহত অবস্থায় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এক স্ত্রী ও তিন সন্তান রেখে মারা যান শাহিন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, নিহতের ভাই থানায় এজাহার দায়ের করেছে। তিনচাকার গাড়িটি থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুুতি চলছে।